বাংলা ক্যালেন্ডার বিডি
সবুজ মাঠের মধ্য দিয়ে গ্রামীণ পথ, বাংলাদেশের প্রকৃতি আমাদের কথা

আমাদের সম্পর্কে

ইংরেজিতে একটা শব্দ আছে — "হোমসিক"। চলিত বাংলায় এর ঠিক কোনো একক প্রতিশব্দ নেই, তবে শাব্দিক অর্থ করলে দাঁড়ায় গৃহের প্রতি অনুরাগী, ঘরকাতুরে, গৃহাতুর। আমি আসলে ঠিক এটাই। প্রবাসে থেকে কাজ করি, আর সেই সাথে প্রতিদিন দেশকে মিস করি।

এখানে বাংলাদেশের মতো ছয়টা ঋতু হয় না — জানি না পৃথিবীর আর কোথাও হয় কিনা। নিজের জীবনে বাংলা থেকে এই দূরে থাকার বাস্তবতাটা একটু কমিয়ে আনার তাগিদ থেকেই বাংলা ক্যালেন্ডার তৈরি করা। আমার ইচ্ছা ছিল এমন একটা পাতা হোক, যেটা বড় করে বলে দেবে — আজ বাংলা মাসের কত তারিখ। শুধু একটা তারিখ দিয়ে তো আর একটা পুরো পাতা ভরে না, তাই ধীরে ধীরে সাথে যোগ হয়েছে আরও কিছু — আবহাওয়া, পঞ্জিকা, রাশিফল, কৃষি ক্যালেন্ডার, আর বাংলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য একটাই — বাংলা তারিখ, পঞ্জিকা, ঋতু, কৃষি ক্যালেন্ডার আর বাংলা সংস্কৃতির নানা দিক এক জায়গায়, সহজ ভাষায়, বিশ্বস্তভাবে তুলে ধরা। দেশে থাকুন বা প্রবাসে, বাংলা ক্যালেন্ডার বিডি যেন হয় আপনার প্রতিদিনের ছোট্ট, নির্ভরযোগ্য সঙ্গী।

এই সাইটে যা পাবেন

যোগাযোগ করুন

কোনো পরামর্শ, ভুল ধরিয়ে দেওয়া, বা শুধু "ভালো লেগেছে" বলতে চাইলে — নির্দ্বিধায় যোগাযোগ করুন। আপনার মতামতই এই সাইটকে আরও ভালো করে তুলতে সাহায্য করবে।

← হোমে ফিরে যান